KHAIGO রাইডার
রাইডার অ্যাপ
অনলাইনে থাকলে কাছের অর্ডার আপনার ফোনে আসে। নিলে রেস্টুরেন্ট থেকে খাবার তুলে গ্রাহকের কাছে পৌঁছে দেন, ক্যাশ নেন। প্রতিটা ডেলিভারির আয় আর বখশিশ সাথে সাথে হিসাবে ওঠে।
- প্রতি ডেলিভারি ৳৩০ + প্রতি কিমি ৳৮, আর বখশিশের পুরোটা আপনার
- গ্রাহক আর রেস্টুরেন্টকে অ্যাপ থেকে সরাসরি ফোন
- আজকের ডেলিভারি, আয় আর হাতের ক্যাশ এক পাতায়
- একবারে একটার বেশি অর্ডার নেওয়া যায় না
- হাতে ৳২,০০০ এর বেশি ক্যাশ থাকলে জমা না দেওয়া পর্যন্ত নতুন ক্যাশ অর্ডার আসে না
অ্যাপ নামানো আর ঢোকা
- ফোনের ব্রাউজারে khaigo.com/download/rider খুলে অ্যাপ নামান, ইনস্টল করুন।
- যে নম্বর KHAIGO কে দিয়েছেন সেটা লিখে কোড পাঠান, SMS এর কোড দিয়ে ঢুকুন।

অনলাইনে যাওয়া
কখন: কাজ শুরু করবেন।
- অ্যাপ খুলে অনলাইনে যান চাপুন। ওপরে "অনলাইন" দেখাবে আর "অর্ডারের অপেক্ষা"।
- অ্যাপ খোলা রাখুন, ফোনের আওয়াজ চালু রাখুন। অফার এলে ফোন বাজবে আর কাঁপবে, যতক্ষণ না নিচ্ছেন বা ছাড়ছেন।
- কাজ শেষে ওপরের সুইচ চেপে অফলাইন হন। হাতে অর্ডার থাকলে আগে সেটা শেষ করতে হয়।


অফার নেওয়া বা ছেড়ে দেওয়া
কখন: "নতুন ডেলিভারি" এসেছে। হাতে ৩০ সেকেন্ড।
- দেখুন কোন রেস্টুরেন্ট, কত দূরে, কোথায় যেতে হবে আর আপনি কত পাবেন। ক্যাশ নিতে হলে কত, তাও লেখা থাকে।
- নিতে চাইলে অর্ডারটা নিলাম। না পারলে এটা না; অফার পরের রাইডারের কাছে যায়।

রেস্টুরেন্ট থেকে খাবার তোলা
কখন: অর্ডার নেওয়ার পর।
- রেস্টুরেন্টে যান। রান্না শেষ না হলে অ্যাপে "রান্না হচ্ছে" লেখা থাকে; রেস্টুরেন্ট "খাবার তৈরি" দিলে বোতাম চালু হয়।
- কাউন্টারে অ্যাপের বড় কোডটা বলুন। কাউন্টার তাদের প্যানেলের সাথে মিলিয়ে খাবার দেবে।
- অর্ডারের তালিকা মিলিয়ে দেখুন, ব্যাগ সিল করা আছে কিনা দেখুন।
- খাবার হাতে নিয়েছি চাপুন। গ্রাহক সাথে সাথে জানেন খাবার রওনা দিয়েছে।

গ্রাহকের হাতে দেওয়া আর ক্যাশ নেওয়া
- ঠিকানা আর চিহ্ন দেখে যান। খুঁজে না পেলে গ্রাহককে ফোন।
- কাছাকাছি এসে প্রায় পৌঁছে গেছি চাপুন; গ্রাহক নিচে নামার প্রস্তুতি নেন।
- খাবার দিন, অ্যাপে লেখা ঠিক ততটাই ক্যাশ নিন।
- টাকা হাতে পেয়ে ৳… নিয়ে দিয়ে দিয়েছি চাপুন, তারপর "হাতে পেয়েছেন?" প্রশ্নে হ্যাঁ, শেষ। গ্রাহকের ফোনে সাথে সাথে "পৌঁছে গেছে" দেখায়, আপনার আয় যোগ হয়।


হাতের ক্যাশ জমা দেওয়া
কখন: দিনশেষে, বা হাতে ৳২,০০০ এর কাছাকাছি জমলে।
- ওপরে "হাতে ক্যাশ" দেখুন। নিচে আজকের প্রতিটা ডেলিভারির হিসাব।
- টাকাটা প্রতিদিন হাবে ক্যাশে জমা দিন, বা KHAIGO এর বিকাশ/নগদ নম্বরে পাঠান।
- তারপর জমা দিলাম চাপুন। কীভাবে দিলেন বাছুন: বিকাশ, নগদ বা হাবে ক্যাশ। বিকাশ/নগদ হলে SMS এ আসা ট্রানজেকশন আইডি (TrxID) লিখুন, তারপর জমা দিয়েছি।
- অপারেশন টিম TrxID মিলিয়ে দেখে। না মিললে টাকাটা আবার আপনার "হাতে ক্যাশ" এ দেখাবে।
